সৌদি আরবে ১১ রাজপুত্রসহ ডজন খানেক মন্ত্রী আটক
সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১১জন রাজপুত্রসহ বর্তমান ও সাবেক ডজন খানেক মন্ত্রীকে আটক করেছে দেশটির নব গঠিত একটি দুর্নীতি দমন কমিটি। এছাড়া ব্যাপক রদবদল করা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও ।
সৌদি যুবরাজ, মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে, শনিবার সৌদি বাদশাহ নিজে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন।
সদ্য গঠিত এই কমিটিই ১১জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে আটক করেছে বলে জানা যাচ্ছে। আটককৃতদের নাম এবং তাদেরকে আটক করার কারণ সম্পর্কে এখনো কিছুই স্পষ্ট করা হয়নি।Details
http://www.banglakhobor.org/news











